কৃষ্ণমূর্ত্তি জ্যোতিষ পদ্ধতিনুসারে বিদ্যাযোগ:

প্রতিটি মা বাবারই একটা স্বপ্ন থাকে ছেলে মেয়েদের কে উচ্চ শিক্ষিত করা, এর জন্য মা বাবার চেষ্টার কোন খামতি রাখেন না ভালো প্রাইভেট স্কুল , ভালো প্রাইভেট শিক্ষক পর্য্যন্ত নিযুক্ত করে দেন ।
যাতে বাচ্চা ভালো লেখা পড়া করতে পারে কিন্তু তা সত্ত্বেও সকল বিদ্যার্থী শিক্ষা ক্ষেত্রে ততটা সফল হতে পারে না তার কারণ হলো জন্ম কুন্ডলিতে যদি শিক্ষার ভালো যোগ না থাকে বা বিদ্যা স্থান যদি অশুভ থাকে তাহলে একটা বাচ্চা কখনোই শিক্ষা ক্ষেত্রে ভালো করে এগোতে পারবে না, এজন্য সবার আগে উচিত সামান্য টাকা খরচ করে কোন বিজ্ঞ জ্যোতিষী দিয়ে অশুভ গ্রহের সঠিক প্রতিকার করানো।
শহরে এলাকা গুলোতে আর একদল অভিবাবক আছেন যাঁদের শুধু একটাই স্বপ্ন থাকে বাচ্চাকে উচ্চ শিক্ষিত করে যে কোন ভাবে চিকিৎসক Doctor বানানো, নিজের সন্তান কে চিকিৎসক বানানোর অলীক স্বপ্ন নিয়ে এই সকল অভিবাবকরা খুবই চিন্তিত থাকেন। তারপর যখন বাচ্চাকে Doctor বানাতে পারেন না তখন আশাহত একেবারে নিরাশ হয়ে যান।আপনার বাচ্চা কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে ঠিকমতো এগোতে পারবে বা আপনার বাচ্চার আদৌ কি কোন চিকিৎসক হওয়ার যোগ আছে না কি ইঞ্জিনিয়ারিং বা কলাক্ষেত্র অথবা অন্য কোন বিভাগে সফলতার যোগ আছে তা প্রথমে জানুন এবং তারপর সেই মতো বাচ্চাকে পড়াশুনা করান তখন দেখবেন আপনার খুব শীঘ্রই সফলতা লাভ করতে পারবে এবং আপনারও মান রাখবে আর আপনার বংশের গৌরব বৃদ্ধি করবে ।
কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি অনুসারে কোন জাতকের চতুর্থ ভাবের সাবলর্ড 4,11 ভাবের নির্দেশক হলে কলেজ পর্য্যন্ত পড়াশুনা করে থাকে। 4,9,11 ভাবের নির্দেশক হলে বিশ্ববিদ্যালয় পর্য্যন্ত পড়াশুনা হবে। 4,8,9,11 ভাবের নির্দেশক হলে জাতক উচ্চ শিক্ষা লাভ করতে পারবে কিন্তু অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হবে। আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 4,9,10,11 ভাবের নির্দেশক হয় তাহলে জাতক খুবই উচ্চ শিক্ষিত হয়ে থাকে এরকম আই এস অফিসার, বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , চিকিৎসক বা ইঞ্জিনিয়ার প্রভৃতি হয়ে থাকে। এবং চতুর্থ ভাবের সাবলর্ড 3,6,11 ভাবের নির্দেশক হলে এরকম জাতকের কখনোই বেশ পড়াশুনা হবে না , হাজারো চেষ্টার পর ও শিক্ষা ক্ষেত্রে অসফল থাকবে। তাই এরকম জাতকের উচিত তৎ সম্বন্ধিৎ গ্রহের শীঘ্রই প্রতিকার করানো, তখনই এমন জাতক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
কোন বিষয় নিয়ে উচ্চ শিক্ষা নিলে ভালো অগ্রগতি করতে পারবেন এবং নিজের ভবিষ্যৎ কে সুরক্ষিত করতে পারবেন জানার জন্য ভালো করে পড়ুন:
কলা বিভাগে উচ্চশিক্ষা যোগ:
কৃষ্ণমূর্ত্তি জ্যোতিষ পদ্ধতিনুসারে কোন বিদ্যার্থীর জন্ম কুন্ডলিতে চতুর্থ ভাবের সাবলর্ড 3,4,9 ভাবের নির্দেশক হয়ে বুধ ও মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে আইন বা তর্ক শাস্ত্র নিয়ে পড়াশুনা নির্দেশ করে । 
চতুর্থ ভাবের সাবলর্ড 5,9 ভাবের নির্দেশক হয়ে রবি ও বুধের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে অথবা 4,9 ভাবের নির্দেশক হয়ে গুরু ও শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জাতক দর্শন শাস্ত্র নিয়ে পড়াশুনা করলে সফলতা লাভ হয়। 
চতুর্থ ভাবের সাবলর্ড 9,10 ভাবের নির্দেশক হয়ে রবি, মঙ্গল এবং বৃহঃ সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জাতক রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াশুনা করলে অগ্রগতি করতে পারবে। আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 5,9 ভাবের নির্দেশক হয়ে চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাহলে বিদ্যার্থীকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনা করা উচিত তখন সফলতা পাবেন। চতুর্থ ভাবের সাবলর্ড 8, 9 ভাবের নির্দেশক হয়ে শনি অথবা চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে ইতিহাস নিয়ে পড়াশুনা নির্দেশ করে। চতুর্থ ভাবের সাবলর্ড 3, 5, 9 ভাবের নির্দেশক হয়ে চন্দ্র, শুক্র ও শনির সাথে সম্বন্ধ করলে বিদ্যার্থীর সাহিত্য নিয়ে পড়াশুনা করা উচিত তখন বিদ্যার্থী অতি সহজেই এগোতে পারবে । আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 4, 8 ভাবের নির্দেশক হয়ে শনি এবং মঙ্গলের সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে ভূগোল বা ভূ-তত্ব নিয়ে পড়াশুনা করুন নিজের ক্যারিয়ার ভালো করে গড়তে পারবেন।
বিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা যোগ:
চতুর্থ ভাবের সাবলর্ড 3, 4, 9 ভাবের নির্দেশক হয়ে বুধের সাথে সম্পর্ক যুক্ত হলে অংক শাস্ত্রে শিক্ষা নির্দেশ করে।
চতুর্থ ভাবের সাবলর্ড 4, 9 ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ ও শুক্রের সাথে সম্পর্ক যুক্ত হলে পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনা করা উচিত । চতুর্থ ভাবের সাবলর্ড 5, 8, 9 ভাবের নির্দেশক হয়ে শুক্র ও রবি অথবা শুক্র ও মঙ্গলের সাথে সম্বন্ধ করলে রসায়ন বিদ্যা নিয়ে পড়াশুনা নির্দেশ করে। আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 5, 8, 9 অথবা 5, 6, 12 ভাবের নির্দেশক হয়ে রবি ও শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে বিদ্যার্থীর উচিত জীবন বিজ্ঞান নিয়ে পড়াশুনা করা তখন বিদ্যার্থী ভালো রেজাল্ট করতে পারব ।
বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষা যোগ:
চতুর্থ ভাবের সাবলর্ড 3,4,6,7,11,12 ভাবের নির্দেশক হয়ে বুধ ও শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে হিসাব শাস্ত্র নিয়ে শিক্ষা নির্দেশ করে। চতুর্থ ভাবের সাবলর্ড 3,2,9 ভাবের নির্দেশক হয়ে বুধ ও বৃহঃ সঙ্গে সম্পর্ক যুক্ত হলে বিদ্যার্থীর অর্থ শাস্ত্র নিয়ে পড়াশুনা করা উচিত। চতুর্থ ভাবের সাবলর্ড 3,9 ভাবের নির্দেশক হয়ে বৃহঃ ও মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে ম্যানেজমেন্ট নিয়ে শিক্ষা নির্দেশ করে সেই সাথে বুধের সংযোগে সেলস অথবা মার্কেটিং ম্যানেজনেন্ট নিয়ে পড়াশুনা করলে বিদ্যার্থী ভালো ভাবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। চতুর্থ ভাবের সাবলর্ড 3,9 ভাবের নির্দেশক হয়ে বৃহঃ, বুধ ও চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সাংবাদিকতা নিয়ে শিক্ষা নির্দেশ করে। আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 3,4,5 ভাবের নির্দেশক হয়ে শুক্রের সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশুনা করা নির্দেশ করে।
ইঞ্জিনিয়ারিং নিয়ে শিক্ষার যোগ:
চতুর্থ ভাবের সাবলর্ড 4, 9, 10 ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, বুধ ও শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে শিক্ষা নির্দেশ করে তাই এরকম যোগ যাঁদের কুন্ডলিতে আছে এই সব বিদ্যার্থীরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করুন লাভবান হবেন। চতুর্থ ভাবের সাবলর্ড 4,9,10 ভাবের নির্দেশক হয়ে মঙ্গল বুধ ও শুক্রের সাথে সম্পর্ক যুক্ত হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করলে ভালো হয়। চতুর্থ ভাবের সাবলর্ড 4, 9, 10 ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, বুধ ও চন্দ্রের সাথে যুক্ত হলে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চ শিক্ষা নির্দেশ করে। চতুর্থ ভাবের সাবলর্ড 4, 9, 10 ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, বুধ ও শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করা উচিত। 
মেডিক্যাল শিক্ষার উচ্চ যোগ:
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্রনুসার প্রধান কারক গ্রহ রবি, বুধ, শুক্র এবং প্রধান কারক ভাব 4, 6, 9, 10, 12 ভাব। আপনার কুন্ডলিতে উপরোক্ত গ্রহ ও ভাব কোন অবস্থায় আছে তা প্রথমে কোন বিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করান, তারপর চিকিৎসা বিষয় নিয়ে পড়াশুনা করুন তখন চিকিৎসক হওয়ার স্বপ্ন অবশ্যই হবে ।
চতুর্থ ভাবের সাবলর্ড 4, 6, 9, 10, 12 ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ, শুক্র এবং বৃহঃ সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জেনারেল ফিজিশিয়ান হওয়া নির্দেশ করে । চতুর্থ ভাবের সাবলর্ড 4,6,8,9,10,12 ভাবের নির্দেশক হয়ে রবি ও মঙ্গল গ্রহের সাথে সম্পর্ক যুক্ত হলে শল্য চিকিৎসক হওয়া নির্দেশ করে। চতুর্থ ভাবের সাবলর্ড 4, 6, 9, 10, 12 ভাবের নির্দেশক হয়ে রবি, শুক্র এবং বৃহঃ গ্রহের সাথে সম্পর্ক যুক্ত হলে প্রসূতি বিদ্যা নিয়ে শিক্ষা নির্দেশ করে কারণ জাতকের প্রসূতি চিকিৎসক হওয়ার যোগ থাকে। চতুর্থ ভাবের সাবলর্ড 4, 6, 8, 9, 10, 12 ভাবের নির্দেশক হয়ে রবি, মঙ্গল, শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে অর্থোপেডিক চিকিৎসক হওয়া নির্দেশ করে। আর যদি চতুর্থ ভাবের সাবলর্ড 4,5,9,10,12 ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ ও চন্দ্রের সাথে সম্পর্ক যুক্ত হলে এবং সেই সাথে মেষ রাশির সংযোগ হলে জাতককে মানসিক রোগের চিকিৎসক হওয়া নির্দেশ করে ।অতএব সেই হিসেবে উচ্চ শিক্ষা সম্পন্ন করা উচিত তখন শিক্ষাকে কাজে লাগিয়ে নির্দ্দিষ্ট লক্ষ্যে পৌছুতে পারবেন। 
আপনার কোন বিষয় নিয়ে ডিগ্রী করা উচিত ? নিজের হাত বা কুষ্টি ভালো করে বিচার করায়ে নিয়ে তারপর সিদ্ধান্ত নিন । বিশদ পরানর্শের জন্য ফোন করুন 9476907326 / 8472962928 নম্বরে ।

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ