জ্যোতিষ শাস্ত্রনুসার লগ্নকুন্ডলিতে কোন গ্রহ লগ্ন, চতুর্থ, সপ্তম কিংবা দশম স্থানে থাকলে তাকে কেন্দ্রস্থ গ্রহ বলে। কোন গ্রহ কেন্দ্রস্থ হলে বলবান হয় এবং জাতকের জীবনে সেই গ্রহের সম্পুর্ন প্রভাব পড়ে।
রবি গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক পেটুক, সম্মান প্রিয়, অতিশয় মুড়, ক্রুর হিংস্র, পরস্ত্রী রত, রক্তবর্ণ চক্ষু বিশিষ্ট ও বিদেশবাসী হয়ে থাকে।
চন্দ্র গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক পন্ডিত, কোমল মনের অধিকারী, সাহিত্যিক, রচনাকার, বিনীত মূর্ত্তি, মনোহর দেহ বিশিষ্ট, উপকারী, মাতার অনুগ্রহ, অতিশয় সম্পদশালী ও ভ্রমণ প্রিয় ব্যক্তি হয়।
মঙ্গল গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক কদাকার, কুচরিত্র সম্পন্ন, লোভী, শঠ, পাপী, জেদী ও বদ মেজাজ যুক্ত হয়ে থাকে।
বুধ গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক বহু মান বিশিষ্ট বিদ্ধান, পন্ডিত, জ্যোতিষী, ভোগী, বুদ্ধিমান, দেব দ্বিজ ভক্তি পরায়ণ, সুন্দরী পত্নীর স্বামী ও সম্মান প্রিয় ব্যক্তি হয়।
বৃহঃ গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক সৎ চরিত্রবান, সুন্দরী পত্নী যুক্ত, ধার্মিক, সত্যবাদী, মনোহর দেহ ও উচ্চ পদস্থ ব্যক্তি হয়।
শুক্র গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক জীবনে সুখী, আভূষণ ও মনোহর বস্ত্র পরিধান কারী, বুদ্ধিমান, গুণমান, দীর্ঘায়ু, আত্মীয় বন্ধু বান্ধব স্বজন যুক্ত, ধনী ও রমণীর মনোহরক হয়ে থাকে।
শনি গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক রোগী, খল, দারিদ্র, মজদুর, কুৎসিত দেহ, বিষণকারী, ও পর কার্য্য নাশক হয়।
রাহু ও কেতু গ্রহ কেন্দ্রস্থ হলে জাতক কুমূর্ত্তি, ক্রুর, কুবুদ্ধি ও কুৎসিত কর্মচারী, অপব্যয়ী, মিথ্যুক ও অহঙ্কারী হয়।
বি,দ্র: কেন্দ্রস্থ গ্রহফল সম্বন্ধে যাহা লিখা হলো তাহা গ্রহের অবস্থান, শত্রু মিত্র ভেদ এবং অধিপতি বিশেষে ফলের তারতম্য হবে।
তুঙ্গস্থ গ্রহফল:
জ্যোতিষ
শাস্ত্রনুসার জন্ম কালীন কোন গ্রহ তুঙ্গস্থ হলে সেই গ্রহ অতি বলবান ও শুভ ফলদায়ক
হয়ে থাকে। কারো জনমকুন্ডলিতে একটি গ্রহ তুঙ্গী হলে জাতক ভোগী ও সুখী, দুটি গ্রহ
তুঙ্গী হলে জাতক মহা ধনবান ও ঐশ্বর্যশালী, তিনটি গ্রহ তুঙ্গী হলে জাতক রাজা বা রাজতুল্য
ব্যক্তি হয়, চারটি গ্রহ তুঙ্গস্থ হলে রাজাধিরাজ অর্থ্যাৎ
মহান সম্রাট বা বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয় এবং পাঁচটি বা ততধিক গ্রহ কারো জন্ম
কুন্ডলিতে যদি তুঙ্গস্থ হয় নিঃসন্দেহে এমন পুরুষ দেবতুল্য পাত্রের অধিকারী হয়।
তাহলে জেনে নিন কোন গ্রহ তুঙ্গী হলে কী ফললাভ হয়।
জন্মকালীন রবি
গ্রহ তুঙ্গী হলে জাতক: নৃপতি তুল্য, দাতা, ধার্মিক, নিরোগী, শান্ত স্বভাব বিশিষ্ট, বহু সুখ ভোগী, ধনী ও মানী
হয়ে থাকে।
জন্মকালীন
চন্দ্র গ্রহ তুঙ্গী হলে জাতক: মিষ্টান্ন ভোগী, বিদ্বান, বহু মিত্র যুক্ত, যান বাহন
বিশিষ্ট, এবং বহু কীর্তি যুক্ত ও ধনবান হয়ে থাকে।
জন্মকালীন
মঙ্গল গ্রহ তুঙ্গী হলে জাতক: মহা সাহসী, কীর্তিবান, বিদ্বান, মণি মুক্তা ও গো ধনের অধিকারী হয়।
জন্মকালীন বুধ
গ্রহ তুঙ্গী হলে জাতক: লোক নায়ক, পুত্র কন্যাদি রত্ন যুক্ত, শাস্ত্রজ্ঞ, ও সৌভাগ্যশালী
হয়ে থাকে।
জন্মকালীন
বৃহঃ গ্রহ তুঙ্গী হলে জাতক: অতিশয় ধনবান, বলবান, ভাগ্যবান, দীর্ঘায়ু যুক্ত, মন্ত্রী, বহু লোক
প্রতিপালক হয়।
জন্মকালীন
শুক্র গ্রহ তুঙ্গী হলে জাতক: খুবই সুন্দরী পত্নী লাভ, দীর্ঘায়ু, দাতা, রসিক, ললিত কলায়
নিপুন, রাজ মন্ত্রী, ও নানা রূপ ভোগ বিশিষ্ট হবে।
জন্মকালীন শনি
গ্রহ তুঙ্গী হলে জাতক: সহিষ্ণু বান, মহা কীর্তিশালী, অতিশয় ধনবান, দীর্ঘায়ুবান, দাতা, পন্ডিত ও
কান্তা বিলাসী হয়।
জন্মকালীন
রাহু ও কেতু গ্রহ তুঙ্গী হলে জাতক:রাজাধিরাজ, অতিশয় ধনবান , ধরণীর অধিপতি, ও জিতেন্দ্রবান হয়।
আপনার জন্ম
কুন্ডলিতে কি কোন গ্রহ তুঙ্গী হয়ে আছে কি জানার জন্য সম্পর্ক করুন: পঞ্চানন
জ্যোতিষ ও তান্ত্রিক কার্য্যালয়: বদরপুর, আসাম।ফোন: 9476907326 / 8472962928

0 टिप्पणियाँ