বাস্তু শাস্ত্রনুসার ফ্ল্যাট, বাড়ী বা ঘরের আকৃতি


বাস্তু বিশেষ:(ফ্ল্যাট, বাড়ী ও ঘরের আকৃতি কেমন হওয়া উচিত তা নিয়ে আজকের এই পোস্ট)
অনেক স্বপ্ন ও আশা নিয়ে ঘর বানিয়েছেন স্ত্রী পুত্র পরিজন নিয়ে সুখে দিন যাপন করবেন বলে, ঘর বানানোর সময় পূজা পাঠ যাগ যজ্ঞ সবই করিয়েছেন ,
ভালো দিনক্ষণ দেখে ঈশান দিয়ে ঘর নির্মাণ করিয়েছেন সবই ঠিক আছে, কিন্তু তারপরও আপনার গৃহে বাস্তু দোষ লাগতে পারে, যদি গৃহের নকশা বাস্তুনূকুল না হয়ে থাকে তাহলে ঘরে একটা বিরূপ প্রভাব ফেলবেই।
যদি আপনার স্বাদের ঘরে আয় উন্নতিতে বাধা পড়ছে, দাম্পত্য কলহ লেগেই থাকে, রোগ ব্যাধি প্রায়ই হয়ে থাকে তাহলে এই পোস্ট টা ভালো করে পড়ুন এবং ঘরের কোন অংশ না ভেঙ্গেই বাস্তু দোষ দূর করার জন্য সম্পর্ক করুন।
টাকা আছে দেখে নিজের ইচ্ছা মতো বা পত্নীর পরামর্শ মতো কিংবা মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের আদেশ মতো যেমন খুশি ডিজাইন করে ঘর বানালে তার বিরূপ প্রভাব তো পড়বেই ।
যে সকল গৃহ কর্তা কোন বাস্তুবিদের সাথে পরাপরামর্শ না করে নিজের পত্নীর বা শশুর বাড়ীর লোকের সাথে পরামর্শ করে যেমন খুশি তেমন ঘর বানান তাদের ঘরে আজ হোক আর কাল সমস্যা ভুগতে হবে এমনকী নিজের পত্নীর সাথেও সম্পর্ক খারাফ করে তুলবে আর শশুর বাড়ির সাথেও সু সম্পর্ক থাকবে না
👉এই জন্য নতুন গৃহ নির্মাণের পূর্বে ঘরের সঠিক নকশা আগে তৈরি করুন এবং সেই মতো গৃহ নির্মাণ করুন।
🏈বাস্তু শাস্ত্রনুসার বাড়ীর আকৃতি;-
💥বর্গাকার হইলে: ধন সম্পদ বৃদ্ধি ও উন্নতি সাধন হয়ে থাকে।
💥আয়তাকার হইলে: সকল দিক থেকে শুভ ও সুখ সমৃদ্ধি দায়ক হয়ে থাকে।
💥গোলাকার হইলে: সু স্বাস্থ্য ও মানসিক শান্তি দায়ক হয়ে থাকে।
💥ত্রিকোনাকার হইলে: ভয়, প্রতিবেশীর সাথে লড়াই ও নানা ক্ষতি সাধন হয়ে থাকে।
💥ডিম্বাকার হইলে; চারদিক থেকেই একটা না একটা বিপদ আপদ সবসময় লেগেই থাকবে।
💥গোমুখাকার; আরাম, সুখ শান্তি ও সন্তান লাভ হয়ে থাকে।
💥সিংহ মুখাকার: মানসিক অশান্তি ও ভাগ্যহানি হয়ে থাকে।
💥ভদ্রপীঠা কার : কাজকর্মে সফলতা ও শান্তিদায়ক হয়ে থাকে।
💥অর্ধবৃত্তাকার: নানান দিক থেকে ক্ষতি ও লোকসান হয়ে থাকে।
💥ষড়ভুজাকার: উন্নতি ও সম্পদ লাভ হয়ে থেকে।
💥শকটাকার: রোগ ও স্বাস্থ্য হানি হয়ে থাকে।
💥বিষমবাহু আকার: দারিদ্রতা , শোক ও দুঃখ হয়ে থাকে।
💥মৃগঙ্গাকার: পরিবারের মহিলাদের জন্য অশুভ।
💥হাত পাখার মতো: ক্ষতি ও গৃহপালিত জন্তুর জন্য অশুভ।
আপনার বাড়ী, ফ্ল্যাট বা ঘরের আকৃতি টা কীরকম একটু দেখুন কারণ এই আকৃতির মধ্যেই অনেক ভালো মন্দ যে লুকিয়ে আছে।