অঙ্গুলের নখ থকে রোগাদি বিচার

হাতের আঙ্গুলের অগ্রভাগে থাকা নখ শুধু হাতের শোভাবর্দ্ধনই করে না, জ্যোতিষ শাস্ত্রানুসার নখ থেকে একজন মানুষের জীবনের অনেক কিছু বিষয় জানা যায়। নখের ধরণ বিচার করে অনেক দূরারোগ্য ব্যাধির বিষয়েও আগাম জানা যেতে পারে। 
আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ নখের দিক ফুলে গম্বুজাকৃতির মতো হলে ফুসফুসের ক্যানসার, যক্ষা বা অন্য কোন কঠিন রোগ হওয়া নির্দেশ করে।

গলানো মম নখের উপর পড়লে যেমন পুতিঁর মতো আকৃতি ধরে যেমন নামতে থাকে তেমনি নখের উপর সে রকম ছোট ছোট পুতিঁর মতো হতে থাকলে তা অস্থিসন্ধির বাত হওয়া নির্দেশ করে।
নখের উপর গোলাপী আভা রক্তে অক্সিজেনের মাত্রা ঠিকঠাক থাকে । কিন্তু নখের উপর নীলাভ আভা থাকলে আপনার রক্তে অক্সিজেনের মাত্রা কম আছে বুঝায় আর তাতে  অদূর ভবিষ্যতে আপনার হার্ট ফেলের সম্ভাবনা থকবে বা অন্য কোন হৃদরোগও হতে পারে, এমনটাই অনুমান করা হয়।
নখগুলোর মাঝখানটা গর্তের মতো চেপে যাচ্ছে ? মানে দেখতে চামচের মতো দেখাচ্ছে ্ ? তাহলে বুঝবেন আপনি রক্তাল্পতার শিকার হতে চলেছেন। এজন্য আপনাকে আরও পুষ্টিকর খাবার খেতে হবে।
নখের মাঝখানটা বসে যাওয়া প্রকৃতির হলে শরীরে আয়রণের খামতি বোঝায়। শরীরে আয়রণের মাত্রা কমে গেলে নখ পাতলা হয় এবং সহজেই ভেঙ্গে যেতে থাকে।