নারী বা পুরুষের কোন অঙ্গ নাচলে কি হয় জেনে নিন:


অনেক সময় শরীরের কোন অঙ্গ আকস্মিক কেঁপে উঠে বা নাচতে থাকে জ্যোতিষশাস্ত্রানুসার তাতে কীরকম পূর্বাবাস মিলে একটু জেনে নেওয়া যাক:-
নারী পুরুষ যে কারোই মাথার ব্রম্মতালু নাচলে সামাজিক মানসম্মান বৃদ্ধি পায় ।
মাথার বাঁ দিক কাঁপলে নারীদের কার্য্যে সফলতা আসে, মাথঅর ডান দিক কাঁপলে পুরুষদের কার্য্যে সফলতা আসে এবং বিপরীত হলে উভয়েরই কার্য্য অসফল হয় ।
কপালের বাঁ দিক কাঁপলেও মেয়েদের অর্থলাভ হয় , এবং ডানদিক কাঁপলে পুরুষদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে 
পুরুষদের ডান চোখ কাঁপলে কর্মে সফলতা আসে এবং বাঁ চোখ কাঁপলে রোগ হয় ।

মেয়েদের ডান চোখ কাঁপলে রোগ হয় কিন্তু বাঁ চোখ কাঁপলে অর্থপ্রাপ্তি ঘটে।
পুরুষের চোখের নীচের পাতা কাঁপলে মানসিক শান্তি বিঘ্নিত হয় আর উপরের পাতা কাঁপলে গৃহে সূখ শান্তি বৃদ্ধি পায় ।
মেয়েদের চোখের নীচের পাতা নাচলে অশান্তি ঘটে এবং উপরের পাতা কাঁপলে কাজে সফলতা আসে।
নারী পুরুষ উভয়েরই নাকের মাঝখান কাঁপলে অপমানিত হতে হয়।
গলার ডান দিক নাচলে কাজকর্মে সফলতা আসে এবং বাঁ দিক নাচলে অধিক পরিশ্রমে সফলতা আসে। 
দুঁই ঠোট একসঙ্গে কাঁপলে অর্থহানি ঘটে, উপরের ঠোট কাঁপলে শত্রু বশ্যতা স্বীকার করে এবং নীচের ঠোট কাঁপলে বিশিষ্ঠ ব্যক্তির সহায়তা লাভ হয়।
দুটি কান একসঙ্গে কাঁপলে আত্মীয় বিচ্ছেদ ঘটে, শুধু ডান কান কাঁপলে সামাজিক সম্মান বৃদ্ধি পায় আর বাঁ কান কাঁপলে হাতে টাকা আসে।
জিহ্বা, ঘাড় বা কাঁধ কাঁপলে অশুভ হয়। শুধু ঘাড় নাচলে মনোবাসনা পূর্ণ হয়, ডান কাঁধ নাচলে হাতে অর্থ আসে, বাম কাঁধ নাচলে কর্মে বাধা আসে এবং শুধু জিহ্বা নাচলে আর্থিক সঙ্কট আসে।
ডান হাতের তালু কাঁপলে অর্থাভাব দেখা দেবে, ডান হাতের উপরিভাগ কাঁপলে ধর্ম কর্মে অর্থ ব্যয় হয়।
ডান হাতের বৃদ্ধাঙ্গুল কাঁপলে বিশিষ্ঠ ব্যক্তির সহায়টা পাওয়া যায়, তর্জনী কাপঁলে আত্মীয়ের সহযোগিতা লাভ হয়, মধ্যমা নাচলে বন্ধুর দ্ধারা উন্নতি হয়, অনামিকা নাচলে চিন্তা বৃদ্ধি হয়, কনিষ্টা কাঁপলে দুর্ণাম রটে এবং কব্জি কাঁপলে হঠাৎ অর্থ লাভ হয় ।
আর এই কাঁপুনি গুলি যদি বাঁ হাতের ক্ষেত্রে হয় তাহলে হাতের তালু কাঁপলেও সামান্য সুখ হয়, তালুর উপরিভাগ নাচলে কর্মক্ষেত্রে সুনাম হয়, বৃদ্ধাঙ্গুলী নাচলে প্রেমে সফলতা লাভ হয়, তর্জনী নাচলে কর্মে সফলতা আসে,মধ্যমা নাচলে সামাজিক প্রতিষ্ঠা লাভ হয়, অনামিকা নাচলে সাংসারিক অভাব আসে, কনিষ্টা নাচলে পিতার সহায়তা লাভ হয়।
পায়ের তলা নাচলে ব্যবসায় লাভ হয়,গোড়ালি নাচলে মানসিক শান্তি আসে।
বাম পাঁজর নাচলে দুশ্চিন্তা আসে, ডান পাঁজর কাঁপলে মানসিক শান্তি আসে।
পিঠ নাচলে সামান্য লাভ হয়, পিঠের মাঝখান নাচলে সবদিক দিয়ে সফলতা আসে ।
পেটের ডানদিক নাচলে চাকুরীতে উন্নটি আসে এবং পেটের বাম দিক কাঁপলে রোগব্যধি হয়।