বিষ নিবারণ টোটকা:-

পোস্ট টি ভালো করে পড়বেন নববিবাহিতা দম্পতি ও রোমান্টিক প্রেমিক প্রেমিকার কথা মাথায় রেখেও একটি টোটকা দেওয়া হয়েছে, হয়তো আপনাদের কোন কাজে লাগতে পারে।প্রাচীন তন্ত্র শাস্ত্র থেকে কিছু টোটকা উল্লেখ করছি :
🔵বৃশ্চিক বিষ নিবারনের জন্য প্রলেপন: সৈন্ধব, ত্রিকটূ চূর্ণ, দধি মধু ও ঘৃত একত্রে পেষণ করিয়া দংশন স্থলে প্রলেপ দিলে বিষ জ্বালা নিবারণ হয়।
🔵কুকুর দংশন জনিত বিষনাশ: অপমারগের আরক, দুগ্ধ সংযুক্ত ধুতুরার আরক, ধলা আখড়ার আরক অথবা কালকাসুন্দার আরক পান করলে কুকুর দংশন জনিত বিষ নাশ হয়। সেই সাথে দংশন স্থানে কয়েকটি নিমপাতা ও কয়েকটা খুব ঝাল মরিচ একত্রে বেঁটে লাগিয়ে দিন বিষ নষ্ট হয়ে যাবে।
🔵মাকড়সার বিষ নাশ: হরিদরা, দারু হারিদরা, বকম কাষ্ট, মনজিষ্টা, নাগকেশর ও গেরিমাটির একত্রে আরক প্রস্তুত করে দংশন স্থানে লাগান আশু লাভদায়ী হবে।
🔵করবী ভক্ষণ জনিত বিষ নাশের জন্য: দুগ্ধ সহ হারিদরা সেবন করিলে বিষ নষ্ট হয়ে যায়।
🔵ধুতুরা ভক্ষণ জনিত বিষ নাশের জন্য; চাপানটের মূল অথবা গুলঞ্চ পেষণ পূর্বক সেবন করিলে বিষ নষ্ট হয়ে যায়।
🔵আকন্দ বিষ নিবারণ; হারিদরা ও তিল ছাগী দুগ্ধে পেষণ খেলে বিষ নষ্ট হয়ে যায়।
🔵আলকুশীর বিষ নিবারণ; শরীরের যে স্থানে আলকুশী লাগিয়াছে সেই স্থানে গব্যা ঘৃত মালিশ করিলে আলকুশির বিষ নষ্ঠ হয়।
🔵বিষাক্ত ভেক দংশন করিলে; শম্বুকের মাংস, দুধ ও শিরিষ সহ প্রয়োগ করিলে বিষ নষ্ট হয়।
🔵পাগলা কুকুর কামড়ালে; কর্ণিকার ফুল, কাঞ্জি, আলকুশী, ত্রিকটূ, পিপুল, যষ্টিমধু, ধনে, গুড় ও দুগ্ধ একত্রে বেঁটে দংশন স্থানে লাগিয়ে দিন বিষ বিনষ্ট হবে।
🔵মৎস্য বিষ নাশের জন্য:কেশ, সঙ্কু ও সরিষার তেল একত্রে প্রলেপ এবং ধলা আখড়ার ধুপ প্রয়োগ করিলে বিষ নষ্ট হয়।
🔵ভীমরুল ও বোলতার বিষ নাশের জন্য; ঘৃত ও সৈন্ধব লবণ একত্রে মালিশ করিলে এবং তপ্ত লোহার তাপ দিলে ভীমরুল ও বোলতার বিষ নষ্ট হয়ে যায়।
🔵সিঙ্গি মাছের বিষ; ঘৃত যুক্ত চিক্কসপিন্ডির স্বেদ দিলে অথবা টগর পাদুকা, নাগকেশর, মরিচ ও শুনঠি একত্রে পেষণ করিয়া প্রলেপ দিলে আশু লাভদায়ক হয়।
🔵বাঘ, ভালুক ও শৃগাল দংশন করিলে; ক্ষত স্থান হইতে কিছু রক্ত বাহির করিয়া তপ্ত লোহা দ্ধারা ক্ষত স্থান একটু দগ্ধ করিয়া দিলেই বিষ বিনষ্ট হইয়া যায়।
🔵নখ ও দন্ত বিষ নিবারনের জন্য(এই টোটকা টি বিশেষ করে রোমান্টিক প্রেমিক-প্রেমিকা ও নব বিবাহিতা দম্পতিদের কাজে লাগতে পারে তাই নোট করে অবশ্যই রাখবেন): শ্যাম, সুরভি জিহবা একত্র করিয়া মধুসহ পিসিয়া ক্ষত স্থানে লাগিয়ে রাখুন বিষ নষ্ট হবে এবং বেদনাও দূর হবে, অথবা বট, নিম ও সাই গাছের ডালের ক্বাথ ক্ষত স্থানে লাগান দারুন উপকার পাবেন।