দেব পূজোতে দান মাহাত্ম্য

দেব পূজন রহস্য: সার্বজনীন পুজোতে বা কোন দেবতার ষোড়শপচার পুজো মাহাত্যতে বর্ণনা করা হয়েছে যিনি দেবতা কে আবাহন করেন অর্থাৎ যিনি বা যাহারা পুজোর মূল উদ্যোক্তা থাকেন তারা পুজোর সম্পুর্ন ফল লাভ করতে পারেন।
তাছাড়া পুজোতে আরাধ্য দেবতার জন্য যিনি আসন
দান করে থাকেন উনাকে শাস্ত্রে ইন্দ্র সম পদবী দেওয়া হয়েছে অর্থাৎ যিনি দেবতার আসন দান দেন উনিও পুজোর মহৎ ফল লাভ করে থাকেন । আরাধ্য দেবতার জন্য যিনি পাদযাদান করেন উনার সমস্ত পাপ নাশ হয় । দেবতাকে অর্ঘ্য দান করলে ধনলাভ হয়, আচমনীয় দান দিলে দাতা নীরোগ হয় দুরারোগ্য রোগ ব্যাধির নাশ হয়ে থাকে।
তাছাড়া আরাধ্য দেবতাকে স্নান করলে রোগ ব্যাধি নাশ হয় মন প্রফুল্ল থাকে অকাল মৃত্যুভয় দূর হয়।
দেবতাকে বস্ত্র দান দিলে দাতার আয়ু বাড়ে দারিদ্রতা নাশ হয়ে থাকে । পৈতা দান দিলে জ্ঞান বাড়ে ।
আরাধ্য দেবতাকে আভূষন ও অলঙ্কারাদি দান করলে বাধা বিপত্তির নাশ হয় , সুগন্ধিৎ দ্রব্য দান দিলে মানুষের কামশক্তি বৃদ্ধি পায়, তথা দেবতার জন্য অন্ন দান দিলে অভাব অনটন দূর হয় ক্ষয় রোগ থেকে মুক্তি মিলে।
দেবতাকে বিভিন্ন রকমের মনোহর পুষ্প নিবেদন করলে মানুষের স্বর্গ লাভ হয়ে থাকে, দেবতাকে সুগন্ধিত ধুপ দিলে পাপের নাশ হয়ে থাকে, দীপ দান দিলে অকাল মৃত্যুভয় দূর হয় শত্রু পরাজিত হয়, নৈবেদ্য নিবেদন করলে মানুষের সম্মান লাভ হয়, ফল দান করলে পুত্রসুখ লাভ হয় , তাম্বুল ও ইলাচি দান দিলে মানুষ যশস্বী হয় ।
আরাধ্য দেবতার আরতি করলে মন শুদ্ধ হয়, চিত্ত প্রসন্ন হয়। নমস্কার করলে দেবতার সান্নিধ্য লাভ হয় এবং দেবতাকে প্রদক্ষিণ করলে সর্ব পাপ নাশ হয়।
শাস্ত্রে কোথাও দেবতাকে অর্থ দানের কথা কোথাও উল্লেখ করা হয় নাই , এই জন্য দেবতাকে অর্থ দান না করে বস্ত্র ভূষণ অলঙ্কার প্রভৃতি কিছু দান দিতে পারেন আর যদি তাও না পারেন তাহলে ভক্তি ভরে দেবতার চরণে দুটি ফুল দিন তাতে অনেকগুন ফল লাভ করতে পারেন ।
ওঁ শান্তি ওঁ।।