ঘরোয়া চিকিৎসা ব্যবস্থা

💥 হৃদরোগে অর্জুন গাছের বলকল দারুন উপযোগী অতএব হৃদরোগে অর্জুন বৃক্ষের বলকল গুঁড়া করিয়া প্রতিদিন সকালে এক চামচ পরিমান গুঁড়া গরম জলের সাথে খান দারুন উপকার পাবেন। 💥 শরীরের কোন অংশ মচকে গেলে খানিকটা চুনের মধ্যে অল্প পরিমান হলুদ এবং নুন মিশিয়ে গরম করে মচকানো স্থানে লাগান উপকার পাবেন।
💥 বহু মূত্রের রোগীরা কচি আম্রপত্র শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন এক চামচ জল দিয়ে খান রোগ ধীরে ধীরে কমে যাবে।
💥শরীরের কোন অংশ হঠাৎ কেটে গেলে দূর্বা ঘাস চিবাইয়া কাটা স্থানে লাগিয়ে মূহর্ত মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে হবে। 💥শরীরের কোন অংশ হটাৎ আগুনে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কেরোসিন তেল লাগান জ্বলাযন্ত্রণা কমবে এবং কোনও ফুসকাও পড়বে না । 💥 দাঁতে পোকা লেগে গেলে প্রতিদিন অন্তত 2বার দাঁতের মধ্যে একটু আদা, লং এবং নিমপাতা ও তুলসী পাতা একসাথে পিষে লাগিয়ে রাখুন আরাম পাবেন। 💥 কুকুর কামড়ালে চাউল পিষে তাহার মধ্যে মহিষের লোম দিয়ে গুলি করে খেতে দিন এবং সাতটি করে শিমুল বীচি কলার মধ্যে পুড়ে সাতদিন খান এবং কাঁটা স্থানে খুব ঝাঁল লঙ্কা এবং নিমপাতা বেঁটে লাগিয়ে রাখুন কুকুরের দাঁতের বিষ নষ্ট হয়ে যাবে। 💥 বার বার বমি হতে থাকলে মেথি ভেজানো জল খেতে দিন বমি বন্ধ হবে। 💥 অত্যধিক জ্বর হলে আধা কাপ মেথি চার কাপ জলের মধ্য দিয়ে গরম করুন যখন জল এক কাপ হয়ে তখন নামিয়ে রোগীকে খেতে দিন দারুন উপকার হবে। 💥 কোন কারনে খেতে ক্ষুধা না লাগলে সকালে ঘুম থেকে উঠে সামান্য আদা ও লবণ খান ক্ষুধা বৃদ্ধি হবে।
💥 হাঁপানি রোগে প্রতিদিন পুরাতন গুড়ের সহিত সম পরিমান সরষের তেল মিশাইয়া চেটে খান হাঁপানি রোগ সেরে যাবে।
💥 মাথায় টাক পরে গেলে জবা ফুল অথবা ধুতরা পাতা বেঁটে একদিন পর একদিন লাগান এবং প্রতিদিন মাথায় ঘৃতকুমারী পাতার রস, পেঁয়াজের রস, মধু লাগান সেই সাথে প্রতিদিন কোষ্ঠ পরিষ্কার রাখুন দুশ্চিন্তা মুক্ত থাকুন এবং বজরাসন করুন তাতে দেখবেন টাক মাথায়ও চুল গজাবে । 💥 যে কোন চর্ম রোগে কিংবা চুলকানি তে নিম তেলে কর্পূর মিশিয়ে প্রয়োগ করুন অথবা সামান্য পরিমান হলুদের গুঁড়ো এবং পেঁপের কষ একসাথে মিশিয়ে লাগান উপকার পাবেন। 💥 শরীরে ঘামাচি হলে চন্দন ও তেজপাতা বেঁটে শরীরে এক ঘন্টা লাগিয়ে রাখুন ঘামাচি মরে যাবে এবং শরীরের দুর্গন্ধ ও দূর হবে। 💥 মুখে ব্রণ হলে সাদা সরিষা ও তিল দুধের সঙ্গে বেঁটে লাগান অথবা বেলপাতা ও গোল মরিচ বেঁটে লাগান সেই সাথে প্রতিদিন অন্তত 5-7 বার 5 থেকে 10 মিনিট মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন তাতে দারুন কাজ দেবে। 💥 পিঠে পুলি খেয়ে বদহজম হলে বেশি করে ঠান্ডা জল পান করুন কাঁঠাল খেয়ে বদহজম হলে কাঁঠালের একটা বীচি খেয়ে নিন পেট ঠিক হয়ে যাবে। 💥 কান পেঁকে গেলে 2-1ফোঁটা পেঁয়াজের রস বা পান পাতার রস কানের ভিতর দিন আরাম পাবেন। 💥 শরীরের কোথাও দাদ হলে সজনে মূল বা তুলসী পত্রের রসে সামান্য নুন মিশিয়ে প্রলেপ দিন দাদ কমে যাবে। 💥সর্দীতে এক কোয়া রসুন ভাতের প্রথম গ্রাসে কদিন খান সর্দি ঠিক হয়ে যাবে।
💥 উচ্চ রক্তচাপে প্রতিদিন সকালে 4-5টা থানকুনি পাতা খান । 💥প্রস্রাবের জ্বালা যন্ত্রণা তে এক চামচ তুলসী বীজ ও খানিকটা মিশ্রি এক গ্লাস জল সহযোগে খান উপকার পাবেন।