সনাতন ধর্মের চিরাচরিত প্রথা

পিতা-মাতা একসঙ্গে থাকলে কাহাকে প্রথমে প্রণাম করতে হয় ?
হিন্দু শাস্ত্রনুসার পিতা স্বর্গ, পিতা ধর্ম, কিন্তু মাতা হলেন স্বর্গাদপি গরিয়সী। অর্থাৎ পিতা যদি স্বর্গ ও ধর্ম হয়ে থাকেন তবে মাতা স্বর্গের চেয়েও বড়, তাই মাতাকে আগে প্রণাম করতে হয়। আর এর বাস্তব কারণ হলো মাতাই সন্তানকে গর্ভে ধারণ করেন, তিনিই থাকে পৃথিবীর আলো দেখান এবং তিনিই জানেন ঐ সন্তানের পিতা কে ? তার দ্ধারাই
সন্তান সকলের সাথে পরিচিত হয়। তাই পিতার পূর্বে মাতাকে প্রণাম করা উচিত।
শরীর ও মনকে সুস্থ রাখতে, প্রতিদিন প্রভাতে শয্যাত্যাগ করে স্নান ও সূর্যপ্রনাম করা উচিত তাতে শরীর নিরোগ থাকে এবং মনও প্রফুল্ল হয়।
প্রাত:কালে এক ধরণের নির্মল, শান্ত বাতাস বইতে থাকে যা জীবনীশক্তি বৃদ্ধি করে, কর্মে উদ্যমতা আনে, দেহ মনে পবিত্রতা আনে। সূর্য্য প্রণাম চোখের পক্ষেও খুবই ভালো। সূর্য্য উদুত হওয়ার সময় লাল থাকে এই সময় সূর্য থেকে যে কিরণ আসে তা চোখের জন্য বিশেষ উপকারী তাই প্রাচীন কালের মুনি ঋষিরা প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান ও সূর্য্য প্রণাম করতে বলেছেন।