শরীরের রোমরাজি থেকে স্বভাব চরিত্র ও ভাগ্য

করপৃষ্টের রোম:
করপৃষ্টের রোমগুলি যত মসৃণ ও সুন্দর হয় মানুষ তত বেশী মার্জিত রুচি সম্পন্ন হয়।
যদি রোমের রং কালো হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে জীবনীশক্তি অনেক
বেশী আছে, এবং সহসা রোগ-ব্যাধির কবলে সেই ব্যক্তি পড়বে না । খুবই উদ্যমী ও কর্মঠ প্রকৃতির লোক হবে।
কিন্তু যদি এই রোমগুলি ঘন কালো, শুষ্ক এবং কর্কশ প্রকৃতির হয় তাহলে বিপরীত ফললাভ হয়ে থাকে। শরীরে শক্তির অভাব থাকে এবং সবকিছুতেই একটু বাড়ন্ত খেয়াল থাকে।
আর যদি করপৃষ্টের রোমগুলি হাল;কা সোনালী, সাদা বা লালচে হয় তাহলে সেই ব্যক্তির আয়ু কম হয়।
হাতের পশ্চাৎভাগে কেশ:
মহিলাদের হাতের পশ্চাৎভাগের চামড়ায় কেশ থাকা অশুভ, সে হয় নিষ্ঠুরা, ক্রুদ্ধা,কুটিলা ও একুটু কামুক চরিত্রের হয় জীবনে পদস্খলনও হয়ে থাকে।
পুরুষের হাতে সামান্য কেশ থাকা তা শুভ লক্ষণ, জীবনে ভালোভাবে অর্থ রোজগার করতে পারে, এদের জীবনীশক্তি প্রচুর থাকে। এরা খুবই কর্মঠ হয়।
পুরুষের হাতে ঘন কেশ থাকিলে সে বিদ্রোহী স্বভাবের হয়ে উঠে, অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার থাকে, সর্বদা অন্যায়ের প্রতিবাদ করে থাকে এবং খুবই সাহসী প্রকৃতির হয়।
পুরুষের হাতের পশ্চাৎভাগে কেশ না থাকিলে এরকম জাতক খুবই ভীতু, দুর্বল ও ডরপোক হয়ে থাকে।
আঙ্গুলের নীচের পর্বের পশ্চাৎভাগে কেশ থাকিলে জাতক প্রতিভাবান ও প্রখর কল্পনা শক্তির অধিকারী হয় তবে তার সাথে সাথে জাতক কিছুটা চঞ্চল ও কামুক প্রকৃতির হয় এইরকম জাতক যৌবনে বেশীরভাগ সময় প্রেম প্রেম খেলায় ব্যস্ত থাকে ।
আঙ্গুলের প্রথম দুই পর্বের পশ্চাৎভাগে কেশ থাকিলে জাতক খুবই ভাবুক প্রকৃতির, এবং দাতা ও বিচক্ষণ হয়।
কেশের রং ঘন কালো হলে শুভ লক্ষণ আর বাদামী রংয়ের হলে বেশ ভালো ফল দেয় না।