গ্রহবৈগুণ্যে মূলাদি ধারণ


প্রকৃতি অপার শক্তিতে ভরপুর, আর এই প্রকৃতিরই অঙ্গ বৃক্ষ গাছ গাছড়াতে তো মানব কল্যাণে অনেক উপকারী শক্তি লুকিয়ে আছে , সেই শক্তি গুলোকে কাজে লাগিয়ে অনেক লাভবান হওয়া যায় , বিশেষ করে গ্রহদোষ কাটানোর জন্য বৃক্ষমূল এক অত্যন্ত সুলভ উপায় । যেখানে
হাজার হাজার টাকা খরচ করে পাথর রত্ন ধারণ করতে পারছেন না সেখানে মাত্র দশ-পনেরো টাকা খরচ করে বৃক্ষমূল ধারণ করে গ্রহদোষ অনায়াসে কাটানো যেতে পারে ।
কিন্তু কিছু ভন্ড জ্যোতিষী গন সমস্যায় পীড়িত মানুষ কে সে কথা লিখে দেন না কারণ তাতে তাদের পকেট ভর্তি হয় না , তাদের তো একমাত্র উদ্দেশ্য থাকে রত্ন বিক্রি করা কারণ যত বেশি রত্ন বিক্রি করবেন তত বেশি ই তো তাদের কমিশন মিলবে , আর ওদিকে পাথরের গুঁতোয় সাধারণ মানুষের অবস্থা আরও বেশি কাহিল হয়ে যায় , তাই এই পোস্টটি লিখা যাতে অন্তত সাধারণ মানুষ কিছুটা উপকৃত হতে পারে এই আশায়।

তা হলে চলুন জেনে নেওয়া যাক, কোন গ্রহের জন্য কোন মূল ধারণ করতে হয় ।
রবি গ্রহের জন্য 🎋বিল্ব মূল ধারণ করুন।
চন্দ্র গ্রহের জন্য 🎋খিরিকা মূল ধারণ করুন।
মঙ্গল গ্রহের জন্য 🎋অনন্ত মূল ধারণ করুন।
বুধ গ্রহের জন্য 🎋বৃদ্ধধারক মূল ধারণ করুন।
বৃহঃ গ্রহের জন্য 🎋ব্রহ্ম ষষ্টি মূল ধারণ করুন।
শুক্র গ্রহের জন্য 🎋রামবাসক মূল ধারণ করুন।
শনি গ্রহের জন্য 🎋শ্বেত বেরেলা মূল ধারণ করুন।
রাহুর গ্রহের জন্য 🎋শ্বেত চন্দন মূল ধারণ করুন।
কেতুর গ্রহের জন্য 🎋অশ্ব গন্ধা মূল ধারণ করুন উপকৃত হবেন।।
মূল ধারনের পূর্বে মুলটিকে কোন বিদ্বান জ্যোতিষী দিয়ে শোধন করিয়ে নিয়ে যথা নির্দ্দিষ্ট দিনে ধারণ করা উচিত।