তন্ত্র এবং জ্যোতিষ
শাস্ত্র হলো অতি গুহ্য বিদ্যা সহজে এই বিদ্যা কেউ কাউকে শিখাতে চায় না, এই জন্য এই মহান ভারতীয় বিদ্যার অনেক গুহ্য বিষয় হারিয়ে যেতে বসেছে ।
যদিও বা ইন্টারনেটের যুগে এর অনেক প্রচার ও প্রসার চলছে তবুও অনেক কম হচ্ছে যাঁর জন্য সাধারণ মানুষ আজও সেই অজ্ঞই রয়ে গেছে। জ্যোতিষ ও তন্ত্রের বিভিন্ন দিক উন্মোচন করতেই সময়ে সময়ে বিভিন্ন লেখা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যথাসম্ভব প্রকাশ করে চলেছি।
যদিও বা ইন্টারনেটের যুগে এর অনেক প্রচার ও প্রসার চলছে তবুও অনেক কম হচ্ছে যাঁর জন্য সাধারণ মানুষ আজও সেই অজ্ঞই রয়ে গেছে। জ্যোতিষ ও তন্ত্রের বিভিন্ন দিক উন্মোচন করতেই সময়ে সময়ে বিভিন্ন লেখা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যথাসম্ভব প্রকাশ করে চলেছি।
এরই অঙ্গ হিসেবে আজ ব্লগে
কাকের বিভিন্ন ক্রিয়া বিধি নিয়ে উল্লেখ করছি, তন্ত্র বিদ্যা বহুবিধ শাখায় বিভক্ত এই শাখা গুলি এত
ব্যাপক এবং যে ব্যাপকতা কোন ঢংগী তান্ত্রিক বা সাধারণ মানুষের দ্ধারাকখনই অনুধাবন
করা সম্ভব নয়। জ্যোতিষ শাস্ত্র থেকেও
তন্ত্রবিদ্যা এক অতি জটিল বিদ্যা পশু পাখির সাহায্যেও এর প্রয়োগ সম্ভব । মহাভারত
বা রামায়নে আপনারা অনেকেই ভারতীয় ঋষি মুনিদের অলৌকিক গুণাবলীর কথা নিশ্চয় শুনেছেন।
তাঁরা পশু পাখির ডাক শুনে তাদের কথা বুঝতে পারতেন। মুনিরা কাক নিয়ে তাদের যে জ্ঞান
প্রকাশ করেছেন তাই যথাযথ উল্লেখ করা হচ্ছে।
প্রাতঃকালে কাক ডাকের ফল:-
প্রাতঃকালে ঘুম থেকে উঠে
পূর্ব দিকে কাকের ডাক শোনা গেলে শ্রবণ কর্তার ধন ও সম্পদ লাভ হয়। পূর্ব পশ্চিম দিক
থেকে কাকের ডাক শুনা গেলে জানবেন আপনার নিশ্চিত বিজয় প্রাপ্তি হবে আপনার সকল শত্রু
নাশ হবে। দক্ষিণ দিক থেকে যদি কাকের ডাক শুনেন তাহলে অচিরেই কোন শুভ সংবাদ পাবেন।
দক্ষিণ পশ্চিম কোণ থেকে যদি কাকের ডাক শুনেন তাহলে কোন কারনে আপনাকে দন্ডিত হওয়ার
সম্ভাবনা থাকবে। পশ্চিম দিক থেকে যদি কাকের ডাক শুনেন তাহলে বুঝবেন শীঘ্রই কোন
মহিলার দ্ধারা আপনি উপকৃত হবেন বা কোন মহিলার নিবিড় সান্নিধ্য লাভ করবেন। আর যদি
সকাল বেলা ঘুম থেকে উঠে উত্তর পূর্ব কোন থেকে কাকের আওয়াজ শুনেন তাহলে জানবেন
আপনার পর সম্পত্তি লাভ হবে।
👉কাকের বিভিন্ন রকম ডাকের
ফলাফল;-
🔵কাককে যদি ক্রো ক্রো শব্দ করে
ডাকতে শুনেন তাহলে শ্রবণ কর্তার জন্য খুবই শুভ হয়।
🔵যদি কাক কেয়া কেয়া শব্দ করে
ডাকে এই অঞ্চলের মানুষের জন্য অমঙ্গলজনক হয়ে থাকে - সমাজের কোন বিশিষ্ট ব্যক্তির
মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে।
🔵কাক যদি কল কল শব্দ করে
ডাকে তা হলে দেশের জন্য মঙ্গলজনক নিত্য প্রয়োজনীয় জিনস আরো সুলভ হয়। অর্থাৎ উৎপাদন
বেশি হয়।
🔵কাক যদি কুঁই কুঁই শব্দ করে
ডাকে তাহলে শ্রবণকারীর ধননাশ ঘটে এবং কষ্ট পায়।
🔵কাক কি কি শব্দ করে ডাকলে তা
শ্রবণকারীর জন্য অতীব অশুভ হয়ে থাকে কোন অঘটনও হতে পারে।
🔵কাক কোঁন কোঁন শব্দ করে ডাকলে
তা পরিবারের জন্য খুবই মঙ্গলজনক, পরিবারের কোন সদস্যের আকস্মিক মৃত্যু হতে পারে।
🔵কাক যদি ক্রোড়ন শব্দ করে
তাহলে ঘরে ঝগড়া ও অশান্তি হয়ে থাকে বা বিনা কারণে আপনার প্রতিবেশীর সাথে বিবাদ হতে
পারে।
🔵কাক যদি ক্রেন ক্রেন শব্দ করে
ডাকে তাহলে খুব শীঘ্রই কোন সুন্দরী নারীর সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক হবে।
🔵আর যদি কাক ক্লীন ক্লীন শব্দ
করে ডাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনার কোন নিকট আত্মীয়ের মৃত্যু হবে।
কাক খুবই নিরীহ পক্ষী এবং
মানুষের জন্য অতীব কল্যাণময়ী । কাক পচা গলা জিনিস খেয়ে আমাদের চারপাশ নির্মল ও
আবর্জনামুক্ত রাখতে সাহায্য করে, এই জন্য নিজের হীন স্বার্থে বা বিনা কাককে কখনই মারা
বা শিকার করা উচিত নয়। আপনার ঘরের ছাদে বা আশেপাশে আসা কাককে সম্ভব হলে কোন কিছু
অবশ্যই খেতে দিন তাতে আপনার অশেষ মঙ্গল হবে, অভাব অনটন দারিদ্রতা , সন্তানহীনতা বাধা বিঘ্ন নাশ হবে । জ্যোতিষ শাসত্রানুসর কাক গ্রহ শনি এবং কেতু
গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে যাঁদের কুষ্টিতে বা জন্ম লগ্নে শনি কেতু গ্রহ খারাফ
হয়ে আছে তারা নিয়ম করে অন্তত 43দিন কাককে ভাত, চাল, রুটি বা অন্য কোন খাবার খাওয়াতে পারেন। হিন্দু
শাস্ত্রনুসার কাককে পায়াসন্ন খাওয়ানো অতীব মঙ্গলজনক এবং পুন্য বর্ধক ।কাককে
পায়াসন্ন ভোজন করালে পিতৃ দোষের নিবারণ হয় , আমাদের পূর্বপুরুষগনের আশীর্বাদ প্রাপ্তি হয় এবং
আর্থিক কষ্ট থেকে খুব শীঘ্রই মুক্তি মিলে।
💥দশ মহাবিদ্যার অন্তর্গত
ধুমাবতী দেবীর বাহন হলো কাক, এই জন্য দেবীকে কাকতুন্ডী দেবীও বলা হয়। হিন্দু ধর্ম গ্রন্থে কাক পক্ষীকে
বিশেষ সম্মানের সহিত দেখা হয় । পিতর গনের উদ্যেশ্যে দেওয়া ভোজন বেশিরভাগ কাক
পক্ষীর দ্ধারাই গৃহীত হয়ে থাকে। কাককে ভোজন করালে পিতর গনের আত্মার শান্তি হয়।
কাক পক্ষীর উপর দিব্য প্রভাব
অনেক বেশি থাকে এইজন্য প্রাচীন মহর্ষিরা বিভিন্ন অনুসন্ধান এবং দিব্য দৃষ্টি
দ্ধারা যে জ্ঞান প্রকাশ করে গেছেন তা অতীব মূল্যবান বলে মনে হয় আর এই ভাবনা থেকেই এই পোস্ট লিখলাম ।
👉যাত্রাকালে কাকের আওয়াজ:-
🔵কোন দূর দেশে যাত্রার সময়ে
যাত্রাকারী ব্যক্তি যদি দেখেন পথের ধারে একাধিক কাক নিজেদের মধ্যে ঝাপটাঝাপটি করছে
তাহলে যাত্রা কারীর যাত্রা না করাই মঙ্গল কারণ পথে যাত্রাকারীর কোন অমঙ্গল হওয়ার
আশঙ্কা থাকবে।
🔵তীর্থ যাত্রার সময়ে যদি দেখেন, কাকের আওয়াজ ভেসে আসছে কিন্তু কাককে দেখা
যাচ্ছে না তাহলে জানবেন আপনার যাত্রা অতীব মঙ্গলময় এবং শুভ থাকবে।
🔵কোন তীর্থযাত্রী যাত্রার জন্য
যখন তৈরী হচ্ছে তখন যদি কোন কাক তীর্থযাত্রীর ঘরের দিকে মুখ করে ডাকতে থাকে তাহলে
বুঝবেন যাত্রাকালে কোন অচেনা যাত্রীর দারুন সাহায্য লাভ করবেন এবং আপনার যাত্রা
আনন্দদায়ক থাকবে।
👉কাকের উড়ে যাওয়ার ফল;
🥏কাক যদি উত্তর দিকে উড়তে থাকে
তাহলে অধিক লাভ সুচিত হয়।
🥏যদি কোন কাককে দেখেন পূর্ব
দিক থেকে পশ্চিম দিকে উড়তে উড়তে চলেছে এবং ডাকছে তাহলে শ্রবণ কর্তার পক্ষে অতীব
মঙ্গলজনক এবং মান সম্মান ও রাজ অনুগ্রহ লাভ হয় ।
🥏যদি দেখেন কাক দক্ষিণ দিকে
উড়তে উড়তে চলেছে এবং ডাকছে তাহলে জানবেন আপনার কার্য্য সিদ্ধি হবে।
🥏যদি দেখেন কাক পশ্চিম দিকে
থেকে উত্তরে উড়ে চলেছে তাহলেও বুজবেন আপনি অচিরেই সাফল্য লাভ করবেন।
💥কাকের স্পর্শ জনিত ফলাফল ;
🐧হঠাৎ উড়তে উড়তে এসে কাক কারো
মাথা স্পর্শ করে তাহলে ধননাশ ও আকস্মিক মৃত্য হয়।
🐧কোন স্ত্রীলোকের মাথায় কাক
বসলে অচিরেই সেই স্ত্রীলোকের স্বামী বা পুত্রের মৃত্যু হতে পারে।
🐧কাক যদি কারুর কাঁধ বা কোমর
স্পর্শ করে তাহলে বিপদ থেকে অব্যাহতি বোঝায়।
🏐এখানে একটি কথা উল্লেখযজ্ঞ যে
কাকের মৈঠুন দেখা খুবই খারাফ, দর্শন কারীর অকাল মৃত্যু হয়ে থাকে।এজন্য কখনই কাককে
সম্ভোগরত অবস্থায় দেখা উচিত নয়।
রাত্রির
বিভিন্ন প্রহরে কাকের ডাকের ফল:
সাধারণত
কাককে রাত্রি বেলা ডাকতে শুনা যায় না , তবুও
দৈবাৎক্ৰমে কখনও যদি রাত্রির কোন সময়ে কাকের ডাক শুনতে পান তাহলে আপনার কি ফললাভ
হবে তা জেনে নিন:
✍রাত্রির
প্রথম প্রহরে কাক যদি পূর্ব বা পশ্চিম দিক থেকে আওয়াজ করে তাহলে ধন ও মিত্র লাভ হয়
। অবিবাহিতদের শীঘ্র বিবাহ হয় এবং গোপন অভিসার সিদ্ধ হয়।
উত্তর পূর্ব
কোণ থেকে ডাকলে আগুন বা দুর্ঘটনা থেকে বিপদ হতে পারে।
উত্তর
পশ্চিম কোন থেকে ডাকলে কাজ কর্মে সফলতা লাভ হয়।
দক্ষিণ দিক থেকে কাক ডাকলে অমঙ্গল হয়। দক্ষিণ পশ্চিম দিক থেকে ডাকলে মিত্র লাভ সূচিত করে।
আর যদি কাকের ডাক অগ্নি কোন থেকে শুনেন তা অশুভজনক শীঘ্রই আপনার রোগাক্রান্ত হবার সম্ভাবনা থাকবে।
✍রাত্রির দ্বিতীয় প্রহরে পূর্ব দিক থেকে বা দক্ষিণ দিকে থেকে কাকের ডাক শুনলে পরদিনই কোন অতিথির আগমনের সূচক দেয়।
কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে ঐ ডাক শুনা গেলে তা শত্রুতার ইঙ্গিত দেয়।
দক্ষিণ পশ্চিম কোন থেকে কাকের ডাক রোগ মুক্তির লক্ষণ অর্থাৎ আপনার কোন রোগ থাকলে তা শীঘ্রই সেরে যাবে।
উত্তর দিক থেকে কাকের ডাক শুনলে অর্থ ও বিজয় লাভ হয়। আর উত্তর ও পূর্ব দিকে থেকে ঐ ডাক শুনলে চোরের ভয় নির্দেশ করে।
✍রাত্রির তৃতীয় প্রহরে উত্তর দিক থেকে কাকের ডাক শুনা শুভ। উত্তর পূর্ব দিক থেকে ঐ ডাক শুনা গেলে রোগ থেকে মুক্তি বুঝায়। উত্তর ও পশ্চিম দিক থেকে কাকের ডাক শুনলে সুস্থতা ও সুখ লাভ হয়।
পূর্ব দিক থেকে কাকের ডাক শুনলে ঘোরভয় এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঐ ডাক শুনলে মঙ্গলের সূচনা দেয়। তেমনি দক্ষিণ দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঐ ডাক শুনা গেলে শত্রুতা , রোগ ও অতি বৃষ্টির লক্ষন বলে জানবেন। কিন্তু পশ্চিম দিক থেকে ঐ ডাক শুনলে সুখ লাভ হয়।
দক্ষিণ দিক থেকে কাক ডাকলে অমঙ্গল হয়। দক্ষিণ পশ্চিম দিক থেকে ডাকলে মিত্র লাভ সূচিত করে।
আর যদি কাকের ডাক অগ্নি কোন থেকে শুনেন তা অশুভজনক শীঘ্রই আপনার রোগাক্রান্ত হবার সম্ভাবনা থাকবে।
✍রাত্রির দ্বিতীয় প্রহরে পূর্ব দিক থেকে বা দক্ষিণ দিকে থেকে কাকের ডাক শুনলে পরদিনই কোন অতিথির আগমনের সূচক দেয়।
কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে ঐ ডাক শুনা গেলে তা শত্রুতার ইঙ্গিত দেয়।
দক্ষিণ পশ্চিম কোন থেকে কাকের ডাক রোগ মুক্তির লক্ষণ অর্থাৎ আপনার কোন রোগ থাকলে তা শীঘ্রই সেরে যাবে।
উত্তর দিক থেকে কাকের ডাক শুনলে অর্থ ও বিজয় লাভ হয়। আর উত্তর ও পূর্ব দিকে থেকে ঐ ডাক শুনলে চোরের ভয় নির্দেশ করে।
✍রাত্রির তৃতীয় প্রহরে উত্তর দিক থেকে কাকের ডাক শুনা শুভ। উত্তর পূর্ব দিক থেকে ঐ ডাক শুনা গেলে রোগ থেকে মুক্তি বুঝায়। উত্তর ও পশ্চিম দিক থেকে কাকের ডাক শুনলে সুস্থতা ও সুখ লাভ হয়।
পূর্ব দিক থেকে কাকের ডাক শুনলে ঘোরভয় এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঐ ডাক শুনলে মঙ্গলের সূচনা দেয়। তেমনি দক্ষিণ দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঐ ডাক শুনা গেলে শত্রুতা , রোগ ও অতি বৃষ্টির লক্ষন বলে জানবেন। কিন্তু পশ্চিম দিক থেকে ঐ ডাক শুনলে সুখ লাভ হয়।
✍রাত্রির
চতুর্থ প্রহরে কাকের ডাক পূর্ব দিকে শুনলে অর্থ লাভ, পূর্ব দক্ষিণে
শুনলে মিত্রলাভ, দক্ষিণে শুনলে ভীতি, দক্ষিণ
পশ্চিমে শুনলে চোরের ভয়, পশ্চিমে ডাকলে
প্রীতি লাভ, উত্তর পশ্চিমে ডাকলে সুখকর যাত্রা,
উত্তরে
ডাকলে বন্ধুলাভ, এবং উত্তর পূর্বে ডাকলে কোন জিনিস লাভ বোঝায়।
রাত্রির
চতুর্থ প্রহরে বা ব্রাহ্ম মুহূর্তে যাত্রার সময় কেউ যদি দেখেন কাক শুকনো ডালে বসে
ডাকছে তাহলে সর্বত্র বিজয় লাভ বোঝায়। ঐ সময় কাক যদি উপর দিকে ডাকে তাহলে বিশেষ লাভ
হয়। চাকরীর উদ্দেশ্যে যাত্রার সময় যদি পূর্ব দিক থেকে ঐ ডাক শুনা যায় তাহলে সাফল্য
অবশ্যম্ভাবী।।
কাক যদি ডাকে
আনমনে, ছায়া মপি করিবে দ্বিগুনে।
তৎপরে সাত
দিয়া ভাগ করে, যত থাকে তাহা ফলে সত্বরে।।
অর্থ্যাৎ- কাক
যদি আপন মনে ডাকে, যতক্ষন সময়ে কাক ডাকবে ততক্ষণ সময়ে ছায়া অঙ্গুলি পরিমানে
মাপতে হবে। যত অঙ্গুলি ছায়া হবে তৎপরে তা 7দিয়ে ভাগ করতে
হবে । যা অবশিষ্ট হবে তা থেকে ফল নির্ণয় হবে।প্রাপ্ত ফল:
একে হয় ভোজন, দুইয়ে বাস্তুতে আগমন, তিনে হয় মরণ,
চার
হলে কলহ বা গৃহ দান, যদি থাকে পাঁচ শুভ সংবাদ আঁচ, যদি থাকে
শূন্য বা ছয় কাক নিজের কথা কয়, জানিবে
নিশ্চয়।
🥏দণ্ডানুসার কাকের ডাক শুনার ফল;-
🥏দণ্ডানুসার কাকের ডাক শুনার ফল;-
দ্বিতীয় দণ্ডে কাক ডাকিলে শোকের কারণ হয়।
তৃতীয় দণ্ডে কাক ডাকিলে অর্থ লাভ হয়।
পচতুর্থ দণ্ডে কাক ডাকিলে অগ্নি ভয় ই চৌরভয় হয়।
পঞ্চম দণ্ডে কাক ডাকিলে বিত্ত লাভ হয়।
ষষ্ঠ দণ্ডে কাক ডাকিলে কর্মপ্রাপ্তি হয়।
সপ্তম দণ্ডে কাক ডাকিলে রোগ ও মৃত্যু হয়।
অষ্টম দণ্ডে কাক ডাকিলে মৃত্যু সংবাদ প্রাপ্তি হয়।
নবম দণ্ডে কাক ডাকিলে প্রার্থিত বস্তু লাভ হয়।
দশম দণ্ডে কাক ডাকিলে শুভ বার্তা লাভ হয়।
একাদশ দণ্ডে কাক ডাকিলে পুত্র লাভ হয়।
দ্বাদশ দণ্ডে কাক ডাকিলে শোক বার্তা প্রাপ্তি হয়।
ত্রয়োদশ দণ্ডে কাক ডাকিলে মহাদুখঃ আসন্ন ।
চতুর্দশ দণ্ডে কাক ডাকিলে শত্রুভয় হয়।
পঞ্চদশ দণ্ডে কাক ডাকিলে মহাদুঃখ।
ষোড়শ দণ্ডে কাক ডাকিলে সুখ ও মিত্র লাভ হয়।
সপ্তদশ দণ্ডে কাক ডাকিলে সুখহানী ও দুঃখ লাভ হয়।
অষ্টাদশ দণ্ডে কাক ডাকিলে মহৎ কার্য্য লাভ হয়।
ঊনবিংশ দণ্ডে কাক ডাকিলে বিদেশ গমন হয়।
একবিংশতি দণ্ডে কাক ডাকিলে ভূমি লাভ হয়।
দ্বাবিংশতি দণ্ডে কাক ডাকিলে গৃহ লাভ হয়।
ত্রয়োবিংশটি দণ্ডে কাক ডাকিলে সুখ ও ধন লাভ হয়।
চব্বিশ দণ্ডে কাক ডাকিলে অপমানিত হতে হয়।
পঁচিশ দণ্ডে কাক ডাকিলে সর্প দংশন হয়।
ছাব্বিশ দণ্ডে কাক ডাকিলে লাভ হয়।
সাতাইশ দণ্ডে কাক ডাকিলে মহাসুখ হয়।
আঠাইশ কাকের বিভিন্ন ক্রিয়া বিধির উপর আজ পঞ্চম ভাগ:
ঊনত্রিশ দণ্ডে কাক ডাকিলে সুখ শান্তি লাভ হয়।
এবং ত্রিংশতি দণ্ডে কাক ডাকিলে মহাদুঃখ লাভ হয়।
✍কাকের ডাক, গতি ও আচরণ থেকে বর্ষণফল;-
প্রাতঃকালে যদি উর্দ্ধদিকে মুখ তুলে কাক ডাকে তাহলে সেই বছর বর্ষা খুব ভালো হয়।এর ফলে ফসল খুব ভালো হয়, তাতে মানুষের সুখ শান্তি হয়।
দিনের মাঝামাঝি সময়ে যদি আকাশের দিকে মুখ তুলে কাক উচ্চ স্বরে ডাকতে থাকে, তাহলে সেই বছর ভালো বৃষ্টি হয় না, তাতে ফসলের উৎপাদন কম হয়।
সন্ধ্যাকালে সূর্যাস্তের সময় কাক যদি আকাশের দিকে মুখ করে ডাকে তাহলে সে বছর বৃষ্টি খুব বেশি হয়। কাক যদি ওড়ার সময় চুপ করে থাকে এবং নিজেদের বাসায় এসে যদি স্থির থাকে , তাহলে বুঝবেন অচিরেই বর্ষার আগমন ঘটতে চলেছে।সন্ধ্যার দিকে বহু কাক নিজেদের বাসার দিকে ফিরতে ফিরতে কা-কা শব্দ করতে থাকে এবং নিজেদের বাসায় এসে ওরা বন্ধ করে তাহলে বুঝবেন খুব শীঘ্রই ঝড় বৃষ্টি আসছে।
কাক কোন ক্ষেত্রে শুভ আর কোন ক্ষেত্রে অশুভ:-
🐧কোন বিবাহিতা স্ত্রীলোক যদি ঘুম থেকে বাড়ির ছাদে মৃত কাক দেখতে পান তাহলে জানবেন অচিরেই আপনাকে বিধবা হবেন । আর যদি কোন বিবাহিত পুরুষ যদি মৃত কাক দেখেন তাহলে শীঘ্রই পত্নীর মৃত্যু হতে পারে বুঝবেন।
🐧বাড়ির ছাদে বা দেওয়ালে একসঙ্গে অনেক গুলো কাক যদি হুটোপুটি করতে করতে কা কা শব্দ করে তাহলে জানবেন তা আপনার পরিবারের জন্য অশুভ , অচিরেই আপনার সুখের সংসারে নানা বিপদ আপদ বা অশান্তি আসতে পারে।
🐧রবিবার দিন যদি দেখেন কুয়োর ভিতর কোন কাক মরে আছে তাহলে জানবেন সেই বছর মানুষের খুবই অভাব অনটন এবং দুর্ভিক্ষ দেখা দিবে।
🐧আপনি কোথাও যাচ্ছেন এমন সময় কোন কাক যদি আপনার মাথায় বিষ্ঠা ত্যাগ করে তাহলে বুঝবেন আপনার অবশ্যই পুত্র প্রাপ্তি ঘটবে, পত্নী খুব সহজেই গর্ভবতী হবে ।
🐧সকালে ঘুম থেকে উঠে যদি বাড়ীর ছাদে অনেকগুলো কাকের লোম ও পালক পড়ে থাকতে দেখেন তাহলে তা খুবই অশুভজনক । আপনার বাড়িতে কোন না কোন ভাবে শোকের ছায়া নামতে পারে, অথবা আপনার বাড়িতে কোন কিছু চুরি বা ডাকাতি হতে পারে।
🐧সাট্টা, জুয়া, রেস, লটারী প্রভৃতিতে অংশগ্রহণ করতে যাবার সময় কাক যদি আপনার মাথার উপর দিয়ে কা কা শব্দ করে উড়ে যায় তাহলে জানবেন আপনার হার সুনিশ্চিত জানবেন।
🐧ঘোড়ায় চড়ে যাবার সময় বা গাড়ীতে করে কোন দিকে যাবার সময় উপর দিয়ে কাক যদি ডানা ঝপটে উড়ে যায় আর কাকের পালক যদি উপর এসে পড়ে তাহলে আর না এগোনো ভালো কারণ আপনি কোন দুর্ঘটনার কবলে পড়তে পারেন।
🐧কোন রোগীর শয্যার উপর কাক যদি মাংসের কোন টুকরো বা লাল কাপড়ের ছেঁড়া কোন অংশ ফেলে তাহলে রোগীর মৃত্যু সন্নিকটে জানবেন।
🐧ঘরে কোন অসুস্থ রোগী রয়েছে আপনি তাঁর কথা চিন্তা করতে করতে পথ দিয়ে চলেছেন এমন সময় যদি দেখেন কোন কাক পথিমধ্যে জলপান করছে, তাহলে আপনি ওষুধ কিনে এনে সেই রোগীকে খাওয়ান তাহলে রোগী অচিরেই সুস্থ হয়ে উঠবে।
🐧কোন শুভ কার্য্য যাবার সময় যদি দেখেন কাক মুখে কোন সুস্বাদু ফল নিয়ে পূর্বদিক থেকে পশ্চিমে বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে তাহলে জানবেন আপনার কার্য্য অবশ্যই সফল হবে।
🐧যাত্রা কালে যদি দেখেন কাক হাড় বা ওই জাতীয় কোন কিছু মুখে নিয়ে উঁচু থেকে নিচের দিকে নামছে তাহলে আপনার যাত্রা পথে অমঙ্গল হতে পারে। এবং যে উদ্দেশ্যে যাচ্ছেন তাহাও সফল হবে না।
👏কাক মানুষের অতীব উপকারী মিত্র, কাক একদিকে যেমন ক্ষেতের অপকারী কীট পতঙ্গ খেয়ে শস্যকে রক্ষা করে ঠিক তেমনি অপর দিকে নোংরা গলিত পচা দ্রব্য খেয়ে আমাদের চারপাশের পরিবেশ কে নির্মল ও বিজানুমুক্ত রাখে। কাক অতি নিরীহ পক্ষী যদিও বা কাকের কর্কশ ডাক আমাদেরকে একটু বিরক্ত করে তবুও কাকের উপকারিতার কথা মাথায় রেখে কাকের প্রতি হিংসা করা কখনই ঠিক নয়। বরং কাকের বংশ প্রজাতির সনরক্ষনের জন্য সভ্য ও সচেতন মানব সমাজের এগিয়ে আসা উচিত।ওঁ শান্তি ওঁ।

