ফরচূনার বিন্দু থেকে ভাগ্য

আপনার ভাগ্যের দরজা কী ভাবে খুলবে ? তা জানার জন্য আপনার কুষ্টির(Horoscope) ফরচুনা বিন্দুর দিকে নজর দিন কারণ ফরচুনা বিন্দুর সাবলর্ডই বলে দেবে আপনার ভাগ্যে কী ভাবে এবং কতটুকু উন্নতি হবে ;-
যদি আপনার কুষ্টি থাকে তাহলে একবার কুষ্টিটি খুলে হাতে নিয়ে দেখে নিন ফরচুনা বিন্দুর রাশিগত অবস্থান এবং সাবলর্ড কী তা দেখে নিন
(প্রয়োজনে কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন অথবা আমাদের কার্য্যালয়ে ফোন করুন)
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড লগ্ন ভাবের নির্দেশক হলে জাতক স্বীয় প্রচেষ্টায় উন্নতি করে , জাতকের সকল প্রচেষ্টা সফল হয়, ভাগ্য খুবই সহায়ক হয় , জীবনে বাধাবিঘ্ন কমই হয় এবং জাতক জীবনে প্রচুর উন্নতি করতে পারবে ।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 2য় ভাবের নির্দেশক হলে জাতক ধনবান হয় ব্যংকে প্রচুর টাকা থাকে এবং জাতক কুটুম্ব থেকে লাভবান হয়।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 3য় ভাবের নির্দেশক হলে জাতক প্রতিবেশী এবং নিজের ছোট ভাই বোনদের দ্ধারা উপকৃত হয়, এবং নিকট ভ্রমণের দ্ধারা লাভবান হয়।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 4র্থ ভাবের নির্দেশক হলে জাতক মায়ের দ্ধারা ভাগ্যবান হয় এবং জাতকের নিজস্ব ঘরবাড়ী গাড়ী হয় ।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 5ম ভাবের নির্দেশক হলে জাতক লটারি জুয়া ফাটকা প্রভৃতি দ্ধারা লাভবান হয় , সন্তান জন্মের পর থেকে জাতকের অনেক উন্নয়ই হয়।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড ষষ্ঠ ভাবের নির্দেশক হলে জাতক কাকা মামা দ্ধারা উপকৃত হয় এবং অসুস্থ থাকা অবস্থায় আর্থিক ভাগ্য ভালো হয়।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড সপ্তম ভাবের নির্দেশক হলে জাতকের বিবাহের পর উন্নতি হয় , তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং কানট্রাক্টরী তে সুনাম অর্জন হয়।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 8ম ভাবের নির্দেশক হলে জাতক কোন মৃতের সম্পত্তি পেয়ে ধনবান হয় তথা নদী পারাপারে ভাগ্যবান হয় ।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড নবম ভাবের নির্দেশক হলে জাতক উচ্চশিক্ষা দ্ধারা ভাগ্যবান হয় , এবং জন্মস্থান থেকে যত দূরে থাকবে ততই লাভবান হবে।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড দশম ভাবের নির্দেশক হলে জাতক পিতার দ্ধারা ভাগ্যবান হবে এবং কর্মে যশ ও উন্নতি লাভ করবে।
🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 11শ ভাবের নির্দেশক হলে জাতক বড়ভাই ও বন্ধু দ্ধারা লাভবান হয় এবং ছেলে বা মেয়ের শশুর বাড়ী থেকে ভাগ্যবান হয়।

🌀ফরচুনা বিন্দুর সাবলর্ড 12শ ভাবের নির্দেশক হলে জাতক গুপ্ত শত্রু থেকে ভাগ্য খুলবে , জাতকের লেনদেন খুবই ভালো হবে এবং বিদেশে বসবাস করে লাভবান হয়।।