সম্পূর্ন গ্রহদোষ শান্তির জন্য দান ব্যবস্থা:

অশুভ গ্রহের প্রতিকারের জন্য যে শুধু মাত্র রত্ন বা মূল ধারণ করতে হবে তা নয় নির্দিষ্ট গ্রহের কারক বস্তু সমূহ গ্রহ বিপ্র কে দান দিলেও গ্রহ দোষ শান্ত হয়ে থাকে।
অজ্ঞ জ্যোতিষীরা নিজেই তা জানেন না তাই সে বিধান দিয়েও থাকেন না । জ্যোতিষ শাস্ত্র মতে রত্ন ধারণের থেকেও গ্রহের কারক দ্রব্য দান করলে ফল বেশি পাওয়া যায় । কারণ রত্ন ধারনে শতকরা 30% ই কাজ হয়ে থাকে এবং গ্রহাদির কারক বস্তু দানে 50 থেকে 90 ভাগ পর্য্যন্ত কাজ দিয়ে থাকে। এবং অন্যান্য প্রতিকারের মাধ্যম যেমন গ্রহ কবচ ধারনে 40 ভাগ, গ্রহ মূল ধারনে 10 ভাগ, ধাতু ধারণে 5 থেকে 7 ভাগ কাজ দিয়ে থাকে।
তাই গ্রহের সম্পূর্ন শান্তির জন্য গ্রহাদির দান অবশ্যই দেওয়া উচিত তখনই পুরো ফল লাভ করতে পারবেন ।
👉রবি গ্রহের দোষ শান্তির জন্য:


মানিক্য অভাবে মূল্য, সবৎসা গাভী বা মূল্য, গম, কুম্ভ, রঞ্জিত বস্ত্র, গুড় বা শর্করা, স্বর্ণ, তাম্র, রক্ত চন্দন, রক্ত পদ্ম ফুল এবং আতপ তণ্ডুল কোন বিজ্ঞ জ্যোতিষী কে অথবা নিদেন পক্ষে নিজের পিতা বা শশুর কে দান দিন।
👉চন্দ্র গ্রহের দোষ শান্তির জন্য:
রজত পাত্রে আতপ তণ্ডুল, কর্পূর, শ্বেতবস্ত্র, দুধ, মুক্তা বা অভাবে মূল্য, রৌপ্য ও ঘৃতপূর্ণ কুম্ভ কোন কাপালিক সন্যাসী কে অথবা নিদেন পক্ষে নিজের মা কিংবা শাশুড়ি কে দান দিন অথবা প্রবাহমান জলে বিসর্জন দিন।
👉মঙ্গল গ্রহের দোষ শান্তির জন্য:
রক্ত প্রবাল বা অভাবে মূল্য, বৃষ বা অভাবে মূল্য, গোধূম, মসুর, কলাই, স্বর্ণ, তাম্র, গুড়, রক্তবর্ণ বস্ত্র এবং রক্ত করবী পুষ্প হনুমান মন্দিরে অথবা নিজের ভাইকে দান দিন।
👉বুধ গ্রহের দোষ শান্তির জন্য:
সবুজ বস্ত্র, স্বর্ণ, কাসা, দ্রক্ষা, মুগকলাই, শস্য ও মরকত মণি অভাবে মূল্য কোন বালক কে অথবা নিজের পুত্র বা কন্যাকে দান দিন।
👉বৃহঃ গ্রহের দোষ শান্তির জন্য:
অশ্ব বা অভাবে মূল্য, পীত পোখরাজ অভাবে মূল্য, ধান, লবণ , চিনি এবং হরিদরা নিজের কূল গুরু অথবা কোন ব্রাহ্মন পন্ডিত কে দান দিন।
👉শুক্র গ্রহের দোষ শান্তির জন্য:
শ্বেত অশ্ব বা অভাবে মূল্য, হীরক অভাবে মূল্য, স্বর্ণ, রৌপ্য, শ্বেত বস্ত্র, দৈ, সুগন্ধিত দ্রব্য, আতপ তণ্ডুল এবং ঘৃত নিজের পত্নীকে অথবা কোন স্ত্রীলোককে দান দিন।
👉শনি গ্রহের দোষ শান্তির জন্য:
নীল কান্ত মণি অভাবে মূল্য, মহিষ অভাবে মূল্য, মাসকলাই, কুলত্থ কলাই, লৌহ, কৃষ্ণ তিল এবং লৌহ পাত্রে তিল তৈল কোন নগ্ন সন্যাসী কে অথবা শনি মন্দিরে দান দিন।
👉রাহু গ্রহের দোষ শান্তির জন্য:
গোমেদ অভাবে মূল্য, অশ্ব, নীল বস্ত্র, কালো কম্বল, কৃষ্ণ তিল, এবং লৌহ পাত্রে তিল তৈল কোন ধীবর কে অথবা নীচ জাতীর কোন ব্যক্তিকে কিংবা নিজের পিতামহ কে দান দিন।
👉কেতু গ্রহের দোষ শান্তির জন্য:
ক্যাটস আই রত্ন অভাবে মূল্য, কস্তুরী, তিল তৈল, কৃষ্ণ তৈল, কালো কম্বল, স্টিলের পাত্র এবং খড়্গ কোন বিকলাঙ্গ ব্যক্তিকে অথবা এক চোখ কানা ব্যক্তিকে দান দিন ।
বি,দ্র,:- দান নিজে দেবেন অথবা নিজের পরিবারের কোন সদস্যকে দিয়েও আপনার নামে দান দেওয়াতে পারেন। এবং দানের সহিত সাধ্যমত দক্ষিণা অবশ্যই দিতে হবে, নইলে পূর্ণ ফল পাবেন না।
🌐অনলাইনে বিশেষ পরামর্শ নেওয়ার জন্য ফোন করতে পারেন PH : 9476907326 / 8472962928 নম্বরে।

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ