স্ত্রী জাতিকার আদ্যাঋতুর ফলাফল:

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই প্রতিটি নারীই যৌবন কালে ঋতুমতী হয়ে থাকে, যখন কোন নারী যৌবনের পদার্পন কালে প্রথম ঋতুমতী হয় সেই সময়কেই আদ্যাঋতু বা প্রথম রজঃ দর্শন বলা হয়। এবং তা থেকেই কোন নারী জাতিকার জীবনের অনেক কিছু শুভাশুভ জানতে পারা যায়।
আদ্যাঋতুর মাস ফল:-
কোন নারী জাতিকা যদি বৈশাখ মাসে প্রথম ঋতুমতী হলে: সেই নারী সুপ্রিয় বাদিনী হয়।
জৈষ্ট মাসে প্রথম ঋতুমতী হলে: নারী বিধবা হয় অর্থাৎ অকালে স্বামীর মৃত্যু হয়।
আষাঢ় মাসে প্রথম ঋতুমতী হলে: নারী খুবই ধনবতী হয় বা ধনী পরিবারে বিবাহ হয়।
শ্রাবন মাসে প্রথম ঋতুমতী হলে:মৃতাবৎসা হয়ে থাকে অর্থ্যাৎ বিবাহের পর একাধিক বার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়।
ভাদ্র মাসে প্রথম ঋতুমতী হলে:রোগিনী হয় এরকম নারীর সারা জীবন কোন না কোন রোগ লেগেই থাকে।
আশ্বিন মাসে প্রথম ঋতুমতী হলে:স্বামী ঘাতিনী হয় অর্থাৎ এরকম নারী নিজের স্বামীর সর্ব নাশের কারণ হয়ে থাকে
কার্ত্তিক মাসে প্রথম ঋতুমতী হলে: স্বকূল নাশিনী হয়ে থাকে অর্থাৎ এমন নারী নিজের অপকর্মের জন্য নিজের পিতৃকুলের মান সম্মান নষ্ট করে ।
অগ্রহায়ন মাসে প্রথম ঋতুমতী হলে:নারী খুবই ধর্ম পরায়ণা হয়ে থাকে। দেব দ্বিজে ভক্তি ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস খুবই রাখে।
পৌষ মাসে প্রথম ঋতুমতী হলে: নারী খুবই রতি বিহ্বলা হয় অর্থাৎ খুবই শারীরিক সুখ প্রদায়িনী হয়ে থাকে।
মাঘ মাসে প্রথম ঋতুমতী হলে: নারী খুবই পতিব্রতা ও আদর্শ গৃহিনী হয়ে থাকে।
ফাল্গুন মাসে প্রথম ঋতুমতী হলে: নারী বহু পুত্রবতী হয়ে থাকে।
চৈত্র মাসে প্রথম ঋতুমতী হলে: নারী খুবই মদনোন্মাদিনী অর্থাৎ খুবই কামুক চরিত্রের হয়ে থাকে , এদের মনে সবসময় কাম বাসনা জেগে থাকে।।
আদ্যাঋতুর বারফল:
রবিবারে প্রথম রজঃ দর্শন করলে: নারীদের শারীরিক পীড়া ও বিধবা হতে হয়।
সোমবারে প্রথম রজঃ দর্শন করলে: নারী পতিব্রতা হয়।
মঙ্গলবারে প্রথম রজঃ দর্শন করলে: নারী বেশ্যা হয়ে থাকে অর্থাৎ এদের খুবই কাম বাসনা থাকে , নিজের কামবাসনা চরিত্রারথ করার জন্য পর পুরুষের সাথে সঙ্গ করে থাকে।
বুধবারে প্রথম রজঃ দর্শন করলে: নারী সৌভাগ্যবতী হয়ে থাকে।
বৃহঃ বারে প্রথম রজঃ দর্শন করলে: নারী সদগুণবতী হয়।
শুক্রবারে প্রথম রজঃ দর্শন করলে: পতিভক্তি পরায়না ও আদর্শ গৃহিনী হয়ে থাকে।
শনিবারে প্রথম রজঃ দর্শন করলে: নারী দুষ্টস্বভাবা ও বন্ধ্যা হয়ে থাকে।
আদ্য ঋতুর কালফল:
কোন নারীর প্রথম ঋতু প্রাতঃ কালে হলে: নারী সৌভাগ্যবতী হয়।
পুরবাদ্ধ কালে প্রথম রজঃ দর্শন করলে: নারী পুণ্যবান হয়।
মধ্যাহ্ন কালে প্রথম রজঃ দর্শন করলে: নারী পুত্রবতী হয়।
সায়ং কালে প্রথম রজঃ দর্শন করলে: নারী পরপুরুষ গামী ও ভ্রষ্টা হয়ে থাকে।
গোধূলী ও ঊষা কালে প্রথম রজঃ দর্শন করলে: নারী বেশ্যা ও দুশ্চরিত্রের অধিকারী হয়।
পূর্ব্ব রাত্রে প্রথম রজঃ দর্শন করলে: নারী দীর্ঘায়ু হয়।
মধ্য রাত্রে প্রথম রজঃ দর্শন হলে: নারী বিধবা হয়।
দিবা রাত্রি বা রাত্রি দিবার সন্ধিস্থলে নারী প্রথম রজঃ দর্শন করলে সেই নারী দুর্ভাগা হয়ে থাকে।
আদ্যাঋতুর তিথিফল;
প্রতিপদ তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: সৌভাগ্যশালিনী হয়ে থাকে।
দ্বিতীয়া তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী পতিপ্রিয়া হয়।
তৃতীয়া তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: সুশীলা হয়।
চতুর্থী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী পাপী হয়।
পঞ্চমী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী পুত্রবতী হয়।
ষষ্ঠী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী কর্কশ ভাষী হয়।
সপ্তমী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: ধনধান্য ভোগীনি হয়।
অষ্টমী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী রোগিনী হয়।
নবমী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী বিধবা হয়।
দশমী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী সৌভাগ্যবতী হয়।
একাদশী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী মৃতবৎসা হয়।
দ্বাদশী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী পরপুরুষগামী হয়ে থাকে।
ত্রয়োদশী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী সুপুত্রবতী হয়।
চতুর্দশী তিথিতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: নারী চঞ্চল প্রকৃতির হয়।
পূর্ণিমাতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: শরীর নীরোগ থাকে।
এবং অমাবস্যাতে কোন নারী প্রথম ঋতুমতী হলে: অলপায়ু হয়ে থাকে।
আদ্যাঋতুর নক্ষত্র ফল:
অশ্বিনী, রোহিনী, মৃগশিরা,পুষয়া, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্র, স্বাতী, বিশাখা, অনুরাধা, মুলা, উত্তরসারা, শ্রবনা, ধনিষ্টা, শতভিশা, উত্তরভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে স্ত্রীলোকের প্রথম রজঃ হলে নাড়ী খুবই সৌভাগ্যবতী হয়।
ভরণী, কৃত্তিকা, আদ্রা, পুনরবসু, অশ্লেষা, মঘা, পূর্ব্বফাল্গুনী, জ্যেষ্ঠ ও পূর্ব্বভাদ্রপদ নক্ষত্র যোগে নারীর প্রথম রজঃ হলে নারী অত্যন্ত দুঃশীলা হয়ে থাকে।
এবং পূর্ব্বফাল্গুনী, পূর্ব্বষাড়া ও উত্তরভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের যোগে কোন নারীর প্রথম রজঃ হয়ে থাকলে সেই কন্যা দরিদ্র ও বিধবা হয়ে থাকে।।

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ